দীপাবলি উপলক্ষে থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি দীপাবলি উপলক্ষে লেফুঙ্গা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। মোট ৮২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে।

Nov 9, 2026 - 20:23
 0  5
দীপাবলি উপলক্ষে থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
লেফুঙ্গা থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- দীপাবলি উপলক্ষে লেফুঙ্গা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সকালে কামালঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই বসে আঁকো প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। মোট ৮২ জন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দীপাবলিতে লেফুঙ্গা থানাতে অনুষ্ঠিত হয়েছে পূজা। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে এদিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেছেন টিটিএএডিসির সিইএম রুনিয়াল দেববর্মা। এই অনুষ্ঠান মঞ্চে অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow