বাবার গোটা জীবনী নিয়ে কালী পূজার মন্ডপ তৈরি কাতলামারায়
সিমনা বিধানসভার কাতলামারাতে বাবার জীবন অবলম্বনে তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। বাবা তার গোটা জীবন দশায় যে দায়িত্বের পাহাড় কাঁধে নিয়ে বয়ে চলেন এই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে পূজা প্রাঙ্গনে।
দ্যা ফ্যাক্ট :- কাতলামারার ঐকতান যুব সংস্থা শ্যামা মায়ের আরাধনায় বাবার জীবন অবলম্বনে সাজিয়েছেন গোটা মন্ডপ প্রাঙ্গণ। ক্লাব সদস্য এবং স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই মন্ডপ সাজিয়েছেন বলে জানিয়েছেন মান্না রায়। একটি পুরুষের জন্ম থেকে শুরু করে গোটা জীবনকালে বাবা হিসেবে তার দায়িত্ব পালনের পর্যায়গুলো অত্যন্ত সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে পূজোমণ্ডপ প্রাঙ্গনে।
সাম্প্রতিক কালে মোহনপুর মহকুমা এলাকাতে শ্যামা মায়ের আরাধনায় থিমভিত্তিক পুজো প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে ঐকতান যুব সংস্থা। স্থানীয় যুবকরা দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে এই পুজুমন্ডপ সাজিয়ে তুলেছেন। নিজ হাতে গড়ে তুলেছেন বাবার জীবনের বিভিন্ন চিত্র। থার্মোকল আর রং তুলির ব্যবহারে গোটা পূজো মন্ডপে বাবার জীবন পর্বকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি পর্বে বাবার জীবনের চিরন্তন বাস্তবতা গুলোকে তুলে ধরার প্রয়াস করেছেন আয়োজকেরা। এই সৃজনশীল কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়েছেন পূজো মণ্ডপের উদ্বোধক পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাকেশ দেব, জেলা পরিষদের সদস্য জয় লাল দাস, মদন সাহা, চন্দ্র কুমার শীলদাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?