বামুটিয়ায় সাংবাদিকদের মুখে চুনকালি দেওয়ার হুমকি BMS নেতার, প্রতিবাদ সাংবাদিকদের

অনৈতিকভাবে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আগরতলা বামুটিয়া সড়কের অটো চালকদের বিরুদ্ধে সংবাদ প্রচার হতেই সাংবাদিকদের হুমকি বিএমএস নেতার।

Nov 12, 2026 - 23:50
 0  17
বামুটিয়ায় সাংবাদিকদের মুখে চুনকালি দেওয়ার হুমকি BMS নেতার, প্রতিবাদ সাংবাদিকদের
সাংবাদিকদের হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ওয়ার্কিং এর। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- আগরতলা বামুটিয়ার সড়কে অটো চালকরা নিজেদের মর্জি মাফিক অতিরিক্ত যাত্রী পরিবহন এবং ভাড়া আদায় করছে। এ বিষয়ে সাংবাদিকরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্প্রচার করলে সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা প্রচারের নামে এই সড়কের কতিপয় তথাকথিত অটোচালক নেতা। এ বিষয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসো মোহনপুর বিভাগীয় কমিটির তরফে সাংবাদিক সম্মেলনে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। 

আগরতলা বামুটিয়া সড়কে ফটো দিয়ে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশিকা সম্পূর্ণভাবে উলঙ্ঘন করা হচ্ছে। তিন জন যাত্রীর পরিবর্তে ছয় থেকে সাত জন যাত্রী বসানো হচ্ছে। এই অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে সম্প্রতি বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় এক অটো দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহত হয়েছেন সাতজন। তারপরও এই সড়কে অতিরিক্ত যাত্রী পরিবহন কমছে না। 

অভিযোগ ছিল দূর্গা পূজার মরশুমে যাত্রীদের কাছ থেকে ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা ১০০ টাকা নিজেদের মর্জি মাফিক ভাড়া আদায় করেছে অটোচালকরা। এই অভিযোগের ভিত্তিতে এলাকার সাংবাদিকরা সংবাদ সম্প্রচার করেছেন। কিন্তু দেখা গেল কতিপয় অটোচাল নিজেদের bms নেতা পরিচয় দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে অটোচালক সুরজিৎ আচার্জী এবং সঞ্জিত দাস সামাজিক মাধ্যমে সাংবাদিকদের অত্যন্ত বাজেভাবে অপমান করেছে। যেখানে যাত্রীদের উপযুক্ত অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্প্রচার করা হয়েছে সেই সংবাদের কোন যুক্তিসঙ্গত খন্ডন না করতে পেরে সাংবাদিকদের ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হয়েছে বিশেষ করে এই দুই তথাকথিত গেরুয়া নেতা। তারা সাংবাদিকদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে লিখেছে সাংবাদিকরা অশিক্ষিত, কীটপতঙ্গ নিয়ে খবর করে। তথাকথিত গেরুয়া বিএমএস নেতা সঞ্জীব দাস সাংবাদিকদের মুখে চুনকালি মাখানো হুমকি দিয়েছেন সামাজিক মাধ্যমে। এই বিষয়ে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি সদাগর সিনহা উপদেষ্টা বদল চন্দ্র দাসের উপস্থিতিতে সাংগঠনিক আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় প্রতিবাদ জানানোর। মোতাবেক বৃহস্পতিবার ত্রিপুরা ওয়াকিং জার্নালিস্ট এসোসিয়েশন মোহনপুর মহাকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের মহাকুমা সম্পাদক সুমন মহলানবীশ এর তীব্র প্রতিবাদ জানান। যে কোন সংবাদের সাথে মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে সাংবাদিকদের সামাজিক মাধ্যমে অশিক্ষিত, মূর্খ আখ্যায়িত করে মুখের চুনকালি মাখার মত হুমকি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানানো হয়েছে এই ধরনের অটোচালক এবং তথাকথিত বিএমএস নেতৃত্বের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির উপদেষ্টা সাংবাদিক বাদল চন্দ্র দাস, সংগঠনের সভাপতি সদাগর সিনহা, সবুজ সরকার, রাজা রাম ঘোষ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow