শেখ হাসিনার পাসপোর্ট প্রদানের আর্জি জানানো হয়েছে বাংলাদেশ হাই কমিশনে
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের ফেরার জন্য পাসপোর্ট আবেদন করেছেন। বাংলাদেশ হাইস কমিশনারের নিকট একটি ল ফার্ম মারফত এই আবেদন পত্র পাঠানো হয়েছে।
দ্যা ফ্যাক্ট :- ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবীদের পক্ষ থেকে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ইমেইল মারফত এক চিঠি পাঠানো হয়েছে। এতে বাংলাদেশের প্রাক্তন ধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট প্রদানের আবেদন জানানো হয়েছে। জানা গেছে এই প্রতিষ্ঠান যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান। শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩ মামলা রয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পাসপোর্ট ইস্যু করা হবে কিনা তা নিয়ে সরকার পক্ষের অবস্থান পরিষ্কার করা হয়েছে। ঘোষণা দেওয়া হয়েছে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে আসতে হবে।
What's Your Reaction?