বারামুল্লায় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার সন্দেহভাজন, উদ্ধার দুটি হ্যান্ড গ্রেনেড

বারামুলার পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনের সহ গ্রেফতার এক সন্দেহাজন ব্যক্তি।

Nov 12, 2026 - 23:37
 0  5
বারামুল্লায় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার সন্দেহভাজন, উদ্ধার দুটি হ্যান্ড গ্রেনেড
বারামুল্লায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার সন্দেহভাজন সন্ত্রাসবাদী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট,১২ নভেম্বর:- জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজন ব্যক্তিকে। ধৃতের নাম গুলাম জিলানি রেশি। তাঁর কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা আরও একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বারামুল্লা পুলিশের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশকে সহযোগিতা করে সীমান্তরক্ষী বাহিনী (BSF), ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। নিরাপত্তা বাহিনীর সমন্বিত তৎপরতায় প্রথমে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলের নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকেই দ্বিতীয় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা সম্ভব হয়।

ঊউদ্ধার হওয়া গ্রেনেড দুটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

উত্তর কাশ্মীরের বারামুল্লা এলাকায় নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে এই অভিযানকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow