শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নয়, পরামর্শ চেয়েছে ম্যাট্রিক্স ল: শিশির মনির
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের পাসপোর্ট দাবি করাখে কেন্দ্র করে প্রশাসনিকভাবে এবং আইনজীবীদের তরফে বক্তব্য সামনে আসতে শুরু করেছে।
দ্যা ফ্যাক:- শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য কোনো আবেদন করা হয়নি, বরং প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ চেয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার। মঙ্গলবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি জানান, শেখ হাসিনার পক্ষে প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়েছেন। একে সরাসরি পাসপোর্টের আবেদন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
শিশির মনিরের দাবি, শেখ হাসিনার পাসপোর্ট ২০২৫ সালের ৭ জানুয়ারি বাতিল করা হয়। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১০ অনুচ্ছেদ এবং পাসপোর্ট বিধিমালা, ১৯৭৪-এর ১১ বিধি অনুযায়ী বাতিলের বিরুদ্ধে আপিল করাই আইনি পথ। তবে তাঁর পক্ষ থেকে কোনও আপিল করা হয়নি।
তিনি আরও বলেন, কোনও পলাতক আসামি আইনের আশ্রয়ে প্রতিকার চাইলে তাঁকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
ম্যাট্রিক্স ল চেম্বারের বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজীবী।
What's Your Reaction?