গোটা রাজ্যে সীমান্ত রক্ষী বাহিনীর দীপাবলি উদযাপন

ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত রকি বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি পালন করলেন দীপাবলি। বাহিনীর আইজি জওয়ানদের সাথে দীপাবলীর আনন্দ ভাগ করার পাশাপাশি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Nov 9, 2026 - 23:09
 0  6
গোটা রাজ্যে সীমান্ত রক্ষী বাহিনীর দীপাবলি উদযাপন
সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সাথে দীপাবলীর আনন্দ ভাগ করলেন আইজি।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ-এর আইজি প্রিন্সি রানী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সীমান্ত এলাকায় সীমা প্রহরীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন।

এই উদযাপনে প্রদীপ প্রজ্বলন, আতশবাজি এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।যা জোয়ানদের মধ্যে উৎসবের আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দেয়।

দীপাবলি আনন্দ ভাগ করার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সীমা প্রহরীদের নিষ্ঠা ও সতর্কতার প্রশংসা করেন আইজি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে উৎসবের সময় পরিবার থেকে দূরে থাকার ক্ষেত্রে তাদের আত্মত্যাগের কথাও তিনি স্বীকার করেন।

এই উদযাপন বিএসএফ-এর ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে প্রতিফলিত করেছে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশিও সীমান্তরক্ষী বাহিনী এক পরিবার হিসেবেই দীপাবলি উদযাপন করেন গোটা রাজ্যজুড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow